বাল্যবিয়ে বন্ধে চাই যুবাদের সক্রিয় অংশগ্রহণ: প্ল্যান ইন্টারন্যাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাল্যবিয়ে একটি বৈশ্বিক মানবাধিকার ইস্যু, যার অসম প্রভাব এসে পড়ে কন্যাশিশুদের জীবনে। জনপ্রতিনিধি এবং ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তকরণের পাশাপাশি যুবাদের সক্রিয় অংশগ্রহণ জোরদারকরণের মধ্য দিয়ে বাল্যবিয়ে নিরসন সম্ভব বলে মনে করে প্ল্যান ইন্টারন্যাশনাল।
আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গুণগত জেন্ডার-সংবেদনশীল সেবা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি ও অনলাইন বা সাইবার প্ল্যাটফর্ম বাল্যবিয়ে নিরসনের পথে কার্যকরী কৌশল প্রণয়নে সহায়তা করতে সক্ষম। যা বাংলাদেশসহ এশিয়া মহাদেশে কৈশোরকালীন গর্ভধারণ রোধ ও হ্রাসে ভূমিকা রাখতে পারে।
সংস্থাটির সম্প্রতি প্রকাশিত ‘লাউডার দ্যান ওয়ার্ডস’ শীর্ষক প্রতিবেদনে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনটি সাজানো হয়েছে বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনাল-এর সহায়তায় বাল্যবিয়ে এবং ক্ষতিকর কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে চলেছে এমন কয়েকজন ছেলে-মেয়ের জীবনের গল্প দিয়ে।
লাখো কন্যাশিশুর সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে বাল্যবিয়ে ক্রমাগত তৈরি করছে নেতিবাচক প্রভাব।
আশঙ্কা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৮০০ মিলিয়ন নারী বাল্যবিয়ের কুফলের শিকার হবে, যা বর্তমানে ৬৫০ মিলিয়ন।
বাল্যবিয়ে নিরসন এশিয়া মহাদেশের জন্য অপেক্ষাকৃত গুরুতর চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়ের হার সর্বোচ্চ। প্রতিবছর প্রায় ১২ মিলিয়নেরও বেশি ১৮ বছরের কম বয়সী কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে, অর্থাৎ প্রতি মিনিটে বিয়ে হয়ে যাচ্ছে ২৩টি কন্যাশিশুর, আর প্রতি ২ সেকেন্ডে একজনের। বৈশ্বিক ব্যাপকতার দিক থেকে দক্ষিণ এশিয়ার পরই অবস্থান এশিয়া প্যাসিফিকের। প্রায় ৮ শতাংশ কন্যাশিশু ১৫ বছরের আগেই বিয়ে হয়ে যায় এবং প্রায় ২৬ শতাংশ কন্যাশিশুর বিয়ে হয় ১৮ বছর হওয়ার আগেই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাল্যবিয়ের হার অপেক্ষাকৃত বেশি হলেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। উল্লেখ্য যে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কৈশোরকালীন প্রসবের হার প্রতি এক হাজারে ৪৭ জন, যা দক্ষিণ এশিয়া অপেক্ষা বেশি (প্রতি এক হাজারে ৩৫ জন)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্যাশিশুদের জীবনে উজ্জ্বল ভবিষ্যত এবং আশাপূরণের সম্ভাবনা কখনো কম, কখনো বা নেই বললেই চলে। তাদের মধ্যে অন্তর্নিহিত এবং অর্জিত প্রতিভা বিলুপ্তি এবং বিচ্ছিন্নতার অন্ধকারে আছড়ে পড়ে। কিন্তু এটাই একমাত্র পরিণতি নয়। প্রতিটি মানুষের জীবনের গল্প রূপ নিতে পারে এক শক্তিশালী রূপান্তরের গল্পে। ‘লাউডার দ্যান ওয়ার্ডস’ সেই সব গল্পগুলোই তুলে ধরে যা একই সাথে লড়াইয়ের, বেঁচে থাকার এবং বিজয়ের।
প্ল্যান ইন্টারন্যাশনাল-এর এশিয়া প্যাসিফিক এবং জেন্ডার ট্রান্সফরম্যাটিভ পলিসি এবং প্র্যাক্টিসের নির্বাহী পরিচালক ভাগ্যশ্রী ডেংলে বলেন, প্রান্তিক পর্যায়ের মুক্তির গল্পগুলো যেকোনো শব্দের থেকে জোরালো। এইসব গল্প সেইসব প্রচেষ্টার কথা বলে যা অসংখ্য ছোট কিন্তু বাল্যবিয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয়ের সাক্ষী।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


